গুগল সার্চ অ্যাপে ডার্ক মোড

১৯ মে, ২০২০ ০৪:১৩  
২০১৯ সালকে ডার্ক মোডের বছর বলা হয়। তবে ২০২০ সালে এসে ‘নাই মামার চেয়ে কানা মামা ভালো’ প্রবাদটিকে মেনে অবশেষে গুগলের সার্চ অ্যাপে এসেছে ডার্ক মোড সুবিধা। খবর এনগ্যাজেট। সোমবার থেকে চালু হওয়া ফিচারটি ধারাবাহিকভাবে সমর্থিত সব ফোনে পৌঁছে যাবে। ফলে যারা এখনও ফিচারটি পাননি, তারা আগামী কয়েক দিনে মধ্যে পেয়ে যাবেন। কয়েকমাস আগে বেটা সংস্করণে ফিচারটি যুক্ত করা হয়। এবার সবার জন্যই চালু হচ্ছে ডার্ক মোড সুবিধা। ফলে যখন ব্যবহারকারী আপডেট পেয়ে যাবেন তখন এটি স্বয়ংক্রিয়ভাবে ডিভাইসের ডিসপ্লে সেটিং অনুযায়ী পরিবর্তিত হবে। এছাড়া কিছু ব্যবহারকারীকে ম্যানুয়ালি ডার্ক মোড ফিচারটি চালু করতে হতে পারে। ডিবিটেক/বিএমটি